ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ট্রেনে ঈদযাত্রায় ৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি চলছে

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৪,  4:54 PM

news image

ঈদ উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে ৯ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদে স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতর উপলক্ষ্যে নেওয়া কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়। রেল সূত্রে জানা গেছে, বিগত বছরে ঈদের সময় ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে। যা বিক্রি শুরু হয়েছে গত ২৪ মার্চ থেকে। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে। এর আগে, ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি ২৮ মার্চ এবং ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৯ মার্চ। ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। তবে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম