ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২২,  6:29 PM

news image

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নোয়খালী থেকে লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনের উপর আটকে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত হয়। এ সময় আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি জানান, তুঘুরিয়া এলাকায় লেভেলক্রসিংটি অরক্ষিত ছিলো বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম