ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে ডিএনসিসি

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  12:12 PM

news image

ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। চলতি বছরের নভেম্বর পর্যন্ত নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে ডিএনসিসি। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দারা ঘরে বসেই অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্স, নতুন লাইসেন্স ও লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করতে পারছেন। এ ডিজিটাল পদ্ধতিতে ডিএনসিসি এলাকার করদাতা ও ব্যবসায়ীরা অনলাইনে মূল্য পরিশোধ করলে তাদের ছাড় দেওয়া হবে। এতে বলা হয়, বর্ধিত সময়ের মধ্যে করদাতাদের বকেয়াসহ চলতি অর্থবছরের (২২-২৩) চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করলে মিলবে ১০ শতাংশ রেয়াত বা ছাড়। সিটি করপোরেশনের তরফ থেকে এ সুযোগ গ্রহণ করে ব্যবসায়ীদের সার চার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের ফলে ট্রেড লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও গৃহকর পরিশোধে নগরবাসীর হয়রানির নিরসন হবে। সেসঙ্গে বাঁচবে সময়ও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম