ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ট্রাম্প আরোপিত অধিকাংশ শুল্কই অবৈধ: মার্কিন আদালত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২৫,  5:33 PM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির ওপর একটি বড় আইনি আঘাত এসেছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত এক রায়ে ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ বলে ঘোষণা করেছেন। আদালত বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) আইনের ক্ষমতার অপব্যবহার করেছেন। রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, শুল্ক আরোপের ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। আদালতের ১১ জন বিচারকের একটি প্যানেলে ৭ জন বিচারক ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেন। আদালতের এই রায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই রায় যদি বাস্তবায়িত হয়, তাহলে দেশের অর্থনীতি ‘আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে যাবে’। তিনি আরও বলেন যে, শুল্ক প্রত্যাহার হলে তা দেশের জন্য ‘শতভাগ বিপর্যয়’ হবে এবং এটি যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেবে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এই রায়কে চ্যালেঞ্জ করব এবং আদালত ভালোভাবেই জানেন যে (চ্যালেঞ্জ করা হলে) যুক্তরাষ্ট্র জিতবে।’  আপিল আদালত ট্রাম্পকে রায়ের বিরুদ্ধে আপিলের জন্য সময় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এই রায় কার্যকর হবে না। ওই দিন মামলাটি সর্বোচ্চ আদালতে উঠবে এবং সেখানেই চূড়ান্ত রায় দেওয়া হবে। এই রায়ের অর্থনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসবে, আবার কেউ বলছেন, এটি দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম