ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৩,  4:56 PM

news image

হবিগঞ্জের বাহুবলে পাথরবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৬ মে) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ সিলেটের হযরত শাহ জালালের (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন নারী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। শনিবার সকালে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম