ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২২,  9:59 PM

news image

রংপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বেলা সোয়া ১টার দিকে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, রাজা মিয়া (৪৬)। তিনি অটোরিকশাচালক। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী গ্রামে।

নিহত অন্য দুইজনের একজন নারী আরেকজন পুরুষ। আহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, পীরগাছা থেকে একটি অটোরিকশা রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাহিগঞ্জ শরেয়ারতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ডাম্পর ট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে তিনজন যাত্রী মারা যান। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম