ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের দুইজনসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২১,  10:10 AM

news image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। উপজেলার ডাবর-সীচনী এলাকায় গতকাল রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিক নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো—জেলার জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের কাজল চন্দের দুই ছেলে কনক চন্দ (৯) ও উজ্জল চন্দ (১২) এবং একই গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস। পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার (সাবেক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা) ডাবর-সীচনী নামক স্থানে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাস ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর জানান, ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম