ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ট্রাকচাপায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের নির্মাণ শ্রমিকের

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  4:59 PM

news image

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) সকাল ৭টায় দাশুড়িয়া-লালন শাহ সংযোগ সড়কের দিয়াড় বাঘইল কলাবাগানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার মানিকনগর গ্রামের মফিজ বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (৩৫)। তিনি রূপপুর প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে নান্টু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল রূপপুর প্রকল্পে যাচ্ছিলেন।

এ সময় রূপপুর মোড় থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফারুকুল ইসলাম ফারুক জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পাকশী হাইওয়ে পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, রূপপুর প্রকল্পের শ্রমিক নান্টু মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। ইতোমধ্যে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম