ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ট্রাইব্যুনালে এসে যে কথা বলে অঝোরে কাঁদলেন রেহানের মা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪,  4:38 PM

news image

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে বুয়েট শিক্ষার্থী রেহান আহসানকে হত্যার ১১ বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন মা ইফফাত আরা। রোববার (২৪ নভেম্বর) শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি। বিভিন্ন চাপে এতদিন ছেলের মৃত্যুর বিচার চেয়ে মামলা বা অভিযোগ দায়ের করার সাহস পাননি— এসব বলতে বলতে অঝোরে কাঁদছিলেন ইফফাত আরা। পাশাপাশি ছেলের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি। ইফফাত আরা বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পরের দিন ঢাকা মেডিকেলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করি। তখনও রেহানের শরীর থেকে রক্ত ঝরছিল। ওর বাবা শোক সহ্য করতে না পেরে পরের বছর মারা যায়। তিনি বলেন, এতদিন সাহস করে ছেলের হত্যার বিচার চেয়ে মামলা বা অভিযোগ জানাতে পারিনি। ছাত্র-জনতা আন্দোলনের পর যখন বাকস্বাধীনতা পেয়েছি, তখনই ছুটে এসেছি অভিযোগ জানাতে। রেহানের মা আরও বলেন, আমার ছেলের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত লাশ দাফনের জন্য চাপ দেওয়া হয়েছিল। থানা থেকে ফোন করে বারবার জেরা করা হতো, আমার ছেলে কোন রাজনৈতিক আদর্শের? উল্লেখ্য, রেহান আহসান বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম