ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

ট্রলের বিপরীতে ফুরফুরে মেজাজে দীপিকা

#

৩১ অক্টোবর, ২০২৩,  4:44 PM

news image

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নতুন সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে আসেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। স্বাভাবিকভাবেই কাজের পাশাপাশি অনুষ্ঠানে তাদের ব্যক্তিজীবনের অনেক কিছুই উঠে এসেছে। কিন্তু বিপত্তি হয়েছে দীপিকার একটি মন্তব্যে।  তিনি জানান, রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পরই রণবীর সিং তার জীবনে আসে। কিন্তু ওই সময়ে তিনি সিং ছাড়া আরও কয়েকজনের সঙ্গে ডেট করেছেন। যদিও মনের দিক থেকে রণবীর সিংয়ের সঙ্গে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে মন্তব্য করেন অভিনেত্রী। এটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, রণবীর সিংকে হাতে রেখে বেটার অপশন খুঁজেছিলেন দীপিকা। যেটা সম্পর্কের প্রতি তার চরম অসততার প্রমাণ দেয়। এদিকে নেট-দুনিয়ায় ট্রল-নিন্দার বন্যা বয়ে গেলেও ফুরফুরে মেজাজে রয়েছেন দীপিকা। সমালোচনা যেন গায়েই মাখছেন না তিনি। গত রবিবার ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন তিনি। যেখানে সম্প্রতি ভাইরাল হওয়া একটি কথায় ঠোঁট মিলিয়েছেন ‘পিকু’ তারকা। কথাটি এমন, ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।’ দীপিকার ওই পোস্টে বরাবরের মতো হাজিরা দিয়েছেন রণবীর সিংও। মন্তব্যের ঘরে হাসির উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছেন তিনি। এদিকে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে অনুসারীদের বিপুল সাড়াও পাচ্ছেন দীপিকা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম