ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ট্রলারসহ ১০ বাংলাদেশি জেলে মিয়ানমারে আটক

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২১,  2:40 PM

news image

কক্সবাজারের সেন্টমার্টিনে জলসীমা হতে দুটি মাছ ধরা নৌকাসহ ১০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা বলে অভিযোগ করেছেন ট্রলার মালিকরা। শনিবার সকাল ১০টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বের মিয়ানমার জলসীমা হতে নুর আয়েশো বিবি ও মুজাহিরুল হক নামের ট্রলার দুটি আটক করে নিয়ে যায় তারা।

এসময় ওই নৌকায় ১০ মাঝিমাল্লা ছিলেন বলে জানিয়েছেন বোটের মালিক মো. আজিম। তিনি আরও জানান, খবর পেয়ে আমি সেন্টমার্টিন কোস্টগার্ড ও বিজিবি বরাবরে লিখিত দরখাস্ত দিতে প্রস্তুতি নিচ্ছি। ট্রলারে কোনো রোহিঙ্গা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে আজিম জানান, আমার বোটে ছয়জনের মধ্যে তিন রোহিঙ্গা ও নুরুল আমিনের বোটে চারজনই রোহিঙ্গা ছিল। প্রতিনিয়ত মিয়ানমার নৌবাহিনী আমাদের ট্রলারগুলো ধরে নিয়ে মোটা অংকের মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় বলে জানান  মুজাহিরুল হক ট্রলারের মাঝি মোহাম্মদ আজিম। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কামান্ডার যুগান্তরকে জানান, আমরা এখনো নিশ্চিত না, তবে তদন্ত করে দেখছি। বাকিটা কোস্টগার্ডদের মিডিয়া কর্মকর্তার কাছ থেকে জেনে নিলে ভালো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম