ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টেস্ট র‍্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৩,  4:51 PM

news image

ব্যাট হাতে ২০২২ সালে অসাধারণ এক বছর কাটিয়েছেন লিটন কুমার দাস। তিন ফরম্যাট মিলিয়ে গত বছরে লিটন ছিলেন টাইগারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক। তিন ফরম্যাটে ৪২ ম্যাচ খেলে এই ক্রিকেটার রান করেছেন ১৯২১ রান। তার পরের অবস্থানে থাকা সাকিব আল হাসানের রান মাত্র ৯২২। লিটনের চেয়েও ৯৯৯ রানে পিছিয়ে তিনি। অসাধারণ এক বছর কাটানো লিটন সবচেয়ে বেশি সফল ছিলেন টেস্ট ফরম্যাটে। সাদা পোশাকের ক্রিকেটে গত বছরে লিটন রান তুলেছেন ১০ ম্যাচে ১৮ ইনিংসে ব্যাটিং করে বরাবর ৮০০। যার কারণে বাংলাদেশের পক্ষে ক্যারিয়ার সেরা ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উঠেছিলেন তিনি। বছরের মাঝামাঝিতে একবার ১২তম অবস্থান করা লিটন বছর শেষও করেছেন একই অবস্থানে থেকে। তবে নতুন বছরে নতুন শুরুর মিশনে বড় এক সুসংবাদ পেয়েছেন লিটন। বছরের শেষ টেস্টে ভারতের বিপক্ষে ৭৫ রানের ইনিংসের সুবাদে নিজের আগের অবস্থান থেকে আরও এক ধাপ এগিয়েছেন লিটন। টেস্টে এই ব্যাটসম্যানের নতুন র‍্যাঙ্কিং এখনও ১১তম স্থান। যা বাংলাদেশের ইতিহাসেই সর্বোচ্চ। এদিকে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন মার্নাস লাবুশেন। এই ক্রিকেটার ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন। এদিকে বাবর আজমকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন আরেক অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ। ৮৮৩ রেটিং পয়েন্ট স্মিথের। মাত্র ১ পয়েন্ট কম থাকায় তিনে নেমে গেছেন বাবর। পাকিস্তানের বিপক্ষে দ্বিশতক হাঁকিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন নিউজিলযান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন কিউই অধিনায়ক। চারে আছেন যথারীতি ট্রাভিস হেড। এদিকে শততম টেস্টে দ্বিশতক হাঁকানো ডেভিড ওয়ার্নার ১৭ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। লিটনের পেছনে থাকা বিরাট কোহলি আরেক ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৫তম স্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম