ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

টেস্ট র‍্যাংকিংয়ে জয়সওয়াল-জুরেলের চমক

#

স্পোর্টস ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  4:57 PM

news image

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাটে-বলে দারুণ সময় কাটছে জো রুটের। এ কারণে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষ তিনে ফিরেছেন এই ইংলিশ ব্যাটার। তার মতোই টেস্ট র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেল। আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে তিনে উঠে এসেছেন রুট। অন্যদিকে রাঁচিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ ভূমিকা রাখা জয়সওয়াল ছুটছেন শীর্ষ দশের দিকে। ওই ম্যাচে ৫ উইকেটে জেতার পর পাঁচ ম্যাচের সিরিজের পর্যন্ত ৩-১ এ এগিয়ে আছে ভারত।  র‍্যাংকিংয়ের সাবেক এক নম্বর রুট সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন। আর তাতেই র‍্যাংকিংয়ের তিনে উঠে এসেছেন তিনি। তাছাড়া টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে তিনি ৩ ধাপ এগিয়ে আছেন চতুর্থ স্থানে।  

আর সিরিজের শুরুতেও যার অবস্থান ছিল ৬৯তম নম্বরে, সেই জয়সওয়াল চতুর্থ ম্যাচ শেষে উঠেছেন ১২তম স্থানে। ওই ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৭৩ ও ৩৭ রান করে সর্বশেষ অবস্থানের চেয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। তার সতীর্থ জুরেল দুই ইনিংসে করেন ৯০ ও ৩৯ রান। ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। তাতে ৩১ ধাপ উন্নতি হয়েছে তার। তরুণ এই উইকেটকিপার-ব্যাটার বর্তমানে ৬৯তম স্থানে আছেন। এদিকে ইংল্যান্ডের জ্যাক ক্রলি দুই ইনিংসে যথাক্রমে ৪২ ও ৬০ রান করেন। তাতে প্রথমবারের মতো শীর্ষ বিশে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া কয়েকজন স্পিনারও আছেন উন্নতি করাদের তালিকায়। ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা সতীর্থ জসপ্রিত বুমরাহর সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ২১-এ নামিয়ে এনেছেন। বুমরাহ অবশ্য চতুর্থ ম্যাচে বিশ্রামে ছিলেন। ভারতের রিস্ট স্পিনার কুলদিপ যাদবও র‍্যাংকিংয়ে এগিয়েছেন। ১০ ধাপ এগিয়ে ৩২তম স্থানে আছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশির এগিয়েছেন ৩৮ ধাপ (৮০তম স্থানে)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম