ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৪,  4:20 PM

news image

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এর পরই ভারত সফর করবে লাল-সবুজেরা। ভারত সফরের দিনক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র। বিসিবি সূত্র জানিয়েছে, এই সফরে বাংলাদেশ দলকে প্রায় এক মাস ভারতে থাকতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় এই সফর ১৫ অক্টোবর শেষ হবে। দীর্ঘ এই সময়ে ভারতের সঙ্গে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এটি ২০২৪ সালের এফটিপি অন্তর্ভূক্ত সফর। এর আগে, সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে খেলেছে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে স্মরণকালের সবচেয়ে বাজে সময় কেটেছে সাকিব-লিটনদের। তবে ওয়ানডে মহারণের পরপরই নতুন উদ্যমে নিজেদের খুঁজে পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভেন্যুতে এসেছে স্মরণীয় সব জয়। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে শান্তর দল। এদিকে লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে ঘরের মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুতে পাড়ি জমাবে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। এরপরই শুরু হবে টাইগার ২০ ওভারের বৈশ্বিক মহারণের অভিযান। অন্যদিকে আইপিএলে ব্যস্ত সময় পাড় করছেন ভারতের ক্রিকেটাররা। ঘরোয়া এই টুর্নামেন্ট শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নেমে পড়বে ম্যান ইন ব্লুরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম