ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন

#

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২২,  10:35 AM

news image

দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসন টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন। উইলিয়ামসনের সরে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে লাল বলে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম ল্যাথাম। তবে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে স্বপদে বহাল থাকছেন উইলিয়ামসন।  উইলিয়ামসনের অধীনে টেস্ট ক্রিকেটে বেশ সফলই ছিল নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে গতবছরই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল উইলিয়ামসনবাহিনী। তবুও সরে দাঁড়ালেন কেন। বোর্ডের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক টেস্ট অধিনায়ক।  এ প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। তবে অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই জীবনের এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমি এ বিষয়ে আমি আলোচনা করেছি। দুপক্ষই অনুভব করেছি সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য ঠিকঠাক হবে।’  তিনি আরও বলেন, ‘টিমকে অধিনায়ক এবং টমকে ডেপুটি হিসেবে সমর্থন করতে মুখিয়ে আছি। ওদের সঙ্গে ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচ খেলে আমি আত্মবিশ্বাসী, ভালোভাবেই দায়িত্বটা পালন করবে ওরা। তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডের জন্য খেলাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দলের জন্য অবদান রাখতে আমি মুখিয়ে আছি।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম