ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

টেস্টে ১০১তম ক্রিকেটার হিসেবে জাকির হাসানের অভিষেক

#

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২২,  4:40 PM

news image

২০১৫ সালে অভিষেক প্রথম শ্রেণির ক্রিকেটে। এ পর্যন্ত খেলেছেন ৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ। ১০৬ ইনিংসে করেছেন ৪১২৭ রান। যেখানে তার ১৪টি হাফ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৩টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২১৩ রান। আজ নিজেকে ছাড়িয়ে গেলেন ১৯ বছর বয়সী ক্রিকেটার জাকির হাসান। প্রথমবারের মতো অভিষেক হলো বাংলাদেশ জাতীয় দলে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১০১তম ক্রিকেটার হিসেবে টেস্টের অভিষেক ক্যাপ পরলেন জাকির। যদিও চট্টগ্রাম টেস্টে তার অভিষেক হচ্ছে, এটা প্রায় নিশ্চিত করেছিলেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর দাবি, জাকিরকে নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। ব্যাটিংয়ে জাকিরের রান খোঁজার প্রক্রিয়া তার মনে ধরেছে। দারুণ প্রাণচঞ্চল। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তরুণ এই ওপেনার। সে ম্যাচে মাত্র ১০ রান করেছিলেন জাকির। এরপর আর জাতীয় দলে দেখা মিলেনি বাঁহাতি এই ব্যাটারের। তবে ফরমেট বদলে ভারতের বিপক্ষে টেস্টে তার অভিষেক হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম