ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন স্টোকসের দখলে

#

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:26 PM

news image

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ ও সর্বোচ্চ মানদণ্ডরূপে টেস্টকে বিবেচনা করা হয়। সাধারণত এই ফরম্যাটকে কোন একটি ক্রিকেট দলের খেলার সক্ষমতা যাচাইয়ের প্রধান মানদণ্ডরূপে বিবেচনায় আনা হয়। তাই টেস্ট ক্রিকেটে সেভাবে ছক্কার মার দেখা যায় না। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ড কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ১০১ টেস্টের ক্যারিয়ারে ১০৭ ছক্কা মেরে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন ইংল্যান্ডের বর্তমান কোচ ম্যাককালাম। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ব্যাটিংয়ে নামার আগে ম্যাককালামের সমান ছক্কা হাঁকিয়ে পাশেই ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তবে কিউইদের বিপক্ষে দুটি ছক্কা হাঁকিয়ে গুরুর সেই রেকর্ডই যেন ভেঙে দিলেন শিষ্য স্টোকস। টেস্ট ক্যারিয়ারের ৯০ ম্যাচে স্টোকসের ছক্কা এখন ১০৯ টি।

রেকর্ড গড়ার পর ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ইঙ্গিত করেন স্টোকস। সেখানে বসে থাকা কোচ ম্যাককালাম করতালিতে তাঁকে অভিবাদন জানান। তবে স্টোকস টেস্টে সর্বোচ্চসংখ্যক ছক্কা মারা এই রেকর্ডটি যে বেশ কিছুদিন দখলে রাখবেন তা এখনই বলে দেওয়া যায়। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে ন্যূনতম ১০০ ছক্কা মারার কীর্তি ম্যাককালাম ও স্টোকস ছাড়া শুধু আর একজনের দখলে রয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ৯৬ টেস্টের ক্যারিয়ারে ১০০ ছক্কা মেরেছেন। তবে বর্তমানে খেলছেন এমন কেউই এই কৃতি গড়তে পারেননি। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে স্টোকসের পরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদি। ৭৬টি ছক্কা হাঁকিয়ে দুই নম্বরে অবস্থান করছেন তিনি। তবে বর্তমানে ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৬৬ ছক্কা মেরেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৬৪ ছক্কা মেরে পরের স্থানে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম