ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

টেক্সাসের শপিংমলে গুলিবিদ্ধ ৯ জন, অস্ত্রধারী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২৩,  4:38 PM

news image

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের কাছে একটি শপিংমলে অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের গুলিতে এক আক্রমণকারী নিহত হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, অন্তত ৯ জন ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডালাস অঞ্চলের চিকিৎসকরা জানিয়েছেন, তারা ভুক্তভোগীদের চিকিৎসা প্রদান করছেন যার মধ্যে ৫ বছরের এক শিশুও রয়েছে। সূত্র জানিয়েছে, পুলিশ দ্বিতীয় আক্রমণকারীর অনুসন্ধান করছিল। কিন্তু পরে তারা নিশ্চিত হয়েছেন, হামলাকারী একাই ছিল। ঘটনাস্থলের একটি ভিডিওতে শত শত ক্রেতাকে দুই হাত উঁচু করে শপিংমল ত্যাগ করতে দেখা গেছে। এরিয়াল ফুটেজে  শিটে আবৃত অন্তত তিনটি মরদেহ দেখা গেছে। অ্যালেন অঞ্চলের পুলিশ প্রধান জোনাথন বয়ড জানিয়েছেন, ৯ জন ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি প্রকৃত আহত কিংবা নিহতের তথ্য জানাননি। পুলিশ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাতে চেয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম