ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ বছর সময় লাগতে পারে: উপদেষ্টা ফরহানুল মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু বিজয় দিবসে নিরাপত্তার পরিকল্পনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

টেকনাফে বেড়াতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার, মূল হোতাসহ আটক ৩

#

২৫ মে, ২০২৩,  10:58 PM

news image

টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে বেড়াতে গিয়ে নিখোঁজ তিন বন্ধুর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ মে) দুপুরে তাদের লাশের সন্ধান পেয়ে সেখানে যায় র‌্যাব এবং পুলিশের দুটি টিম। টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মৃত তিন জন হলেন–কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউসুফ (৩০), চৌফলদণ্ডী এলাকার রুবেল (২৮) এবং কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। তারা তিন জনই বন্ধু। পুলিশ জানায়, অপহৃত তিন বন্ধু গত মাসের ২৮ এপ্রিল বেড়ানোর কথা বলে টেকনাফের উদ্দেশ্যে যায়। যাত্রাপথে সড়ক থেকে সিএনজি থামিয়ে একদল অপহরণকারী তাদের পাহাড়ের গভীর জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ রক্ষা করেন। কিন্তু গভীর জঙ্গল এবং অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করায় অপহৃতদের উদ্ধার এবং কাউকে আটক করা যায়নি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় একজনকে আটক করে র‌্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করা হয়।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম পাহাড়ে অভিযান শুরু করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম