ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

টেকনাফে ফের ৭ বাংলাদেশিকে অপহরণ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৩,  9:23 PM

news image

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহাছড়া ইউনিয়নে জাহাজপুরা পাহাড়ে ফের সাত বাংলাদেশিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৬ মার্চ) টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা রফিক আলম, আজিজ, আইয়ুব ও ফজল করিম। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। মোহাম্মদ রফিক বলেন, বৃহস্পতিবার দুপুরে প্রাথমিকভাবে জেনেছি কাঠ সংগ্রহ করতে গিয়ে এলাকার সাত ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। পরে অপহরণের খবরটি পুলিশকে জানানো হয়েছে। টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার দুপুরে খবরটি শোনার পর এ মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছি। স্থানীয়দের নিয়ে আমরা পাহাড়ে ঢুকবো। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট জন। পরে মুক্তিপণ দিয়ে তারা ফেরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম