ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, আহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২৫,  5:32 PM

news image

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীর। জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলার সময় একটি সিএনজি (অটোরিকশা) নিয়ে স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন ক্যাম্পে প্রবেশ করছিলেন। চেকপোস্টে তল্লাশিকালে এপিবিএন পুলিশের সদস্যরা সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে স্থানীয় জিয়াবুল হক ও আব্দুল আলিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে এপিবিএন পুলিশের সদস্য এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীরে ওপর পর্যায়ক্রমে মারধর শুরু করেন। পরবর্তীতে তাদের আরও কয়েকজন সহযোগী এসে লাঠি হাতে হামলা করেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।  উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় জিয়াবুল ও আব্দুল আমিন সহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম