ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:06 PM

news image

কক্সবাজার টেকনাফে অভিযান ৮০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতারকৃতরা হলেন মো. সামশুল আলম (৩৫), মো. নুরুল আফছার (২২), আব্দুর শুক্কুর (৩৯) ও ছলিম উদ্দিন (২৫)। এরা সকলেই টেকনাফের নাইক্ষ্যংখালী বাসিন্দা। র‌্যাব-১৫'র সহকারি পরিচালক আ ম ফারুক বিষয় টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফের হ্নীলা এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকায় র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। তিনি আরও জানান, র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় কারবারিদের হেফাজত থাকা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম