ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রশ্নপত্র বিতরণে সরকারের জিরো টলারেন্স নীতি: মাহদী আমিন সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, অস্বস্তিতে নিম্ন-মধ্যবিত্তরা নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ সৌদি আরবে পৌঁছেছেন ৩৪৫৫০ জন হজযাত্রী সকালে খালিপেটে কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা জেনে নিন কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল: ট্রাম্প সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় হাইকমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৩,  3:53 PM

news image

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা ও মিসেস ভার্মা শুক্রবার (৩ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরকালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ভারতীয় হাইকমিশন সুত্রে এ তথ্য জানানো হয়েছে। সমাধিসৌধে লিখিত মন্তব্যে হাই কমিশনার ভার্মা বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ ও ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তার এই সফরের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ অনেক উপস্থিত ছিলেন হাই কমিশনার ভার্মা জাদুঘরটিও পরিদর্শন করেন, যেটি বঙ্গবন্ধুর জীবন ও গৌরবময় পরম্পরা এবং বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতির জন্য তার অনন্য ত্যাগ স্বীকারকে প্রদর্শন করে। তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রাম ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তার গৌরবময় পরম্পরা ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি আলোর দিশা এবং বাংলাদেশের সাথে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় অবিচল অংশীদারিত্বের চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সেই অগ্রযাত্রা বর্তমান সরকারের আমলে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম