ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩,  4:42 PM

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এরইমধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।  শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। সকাল সোয়া নয়টার মধ্যেই জনসভাস্থল লোকে লোকারণ্যে পরিণত হয়। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সাজসাজ রব বিরাজ করছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়ক থেকে জনসভার মাঠ, সবখানেই সাজ সাজ রব। ব্যানার, পোস্টার আর তোরণে ছেঁয়ে গেছে চারদিক। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার পর দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আরেক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম