ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টি-২০ বিশ্বকাপ: সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  9:00 PM

news image

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। তবে পাকিস্তান দল কপালের জোরে সেমিফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে এই দুই দল আজ মোকাবিলা করবে। ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ। অতীত ইতিহাস কিন্তু পাকিস্তানের পক্ষেই কথা বলছে। এর আগে, আইসিসির বিশ্বকাপ ইভেন্টে তিনবার সেমিতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-পাকিস্তান। যার সবকটিতেই জয় পেয়েছে পাকিস্তান। তবে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। সেটা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। চারবার জিতেছে পাকিস্তান, দুবার জিতেছে নিউজিল্যান্ড।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, মোহাম্মদ হ্যারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ইফতেখার আজমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ : ফিল অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, জিমি নিসাম, মিচেল সান্টনার, টিম সাউদি, ইস সোদি, লকি ফারগুসন ও ট্রেন্ট বোল্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম