ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২২,  4:31 PM

news image

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় ঘটেছে নেদারল্যান্ডসের। তবে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয় চায় জিম্বাবুয়ে। এমন সমীকরণের ম্যাচে ডাচদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেট ওভালে দুই দলের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমে পাকিস্তানের বিপক্ষে জয় ও বাংলাদেশের বিপক্ষে হার মেনেছে জিম্বাবুয়ে দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। ফলে তাদের পয়েন্ট এখন তিন। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের আগের তিন ম্যাচের সবকয়টিতে পরাজয়ের স্বাদ পেয়েছে। যদিও তারা বাছাইপর্বে দুটি ম্যাচে জয় পেয়েছিল।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটকিপার), রায়ান বার্ল, লুক জংউই, রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।

নেদারল্যান্ডস একাদশ: স্টিফেন মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক-উইকেটকিপার), রোয়েলফ ভ্যান ডার মারউই, ব্রেন্ডন গ্লোভার, লোগান ভ্যান বেক, ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মিকেরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম