ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে ১৬৪ রানের লক্ষ্য নামিবিয়ার

#

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  12:13 PM

news image

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে নামিবিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছে তারা। ফলে শ্রীলঙ্কার লক্ষ্যমাত্রা ১৬৪ রানের। রোববার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার গিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দেন পেসার দুষ্মন্থ চামিরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন।

পরের ওভারের একেবারে শেষ বলে ব্যাটার ডিভান লা কুক শানাকার হাতে ক্যাচ দেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। ৫ম ওভারে চামিকা করুনারত্নের লফটি ইটনের উইকেট তুলে নেন। যদিও উইকেটটি নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান উইকেটরক্ষক কুশল মেন্ডিসের। বাঁ-হাতে অসাধারণ একটি ক্যাচ ধরেন তিনি উইকেটের পেছনে ঝাঁপিয়ে পড়ে। ১২ বলে ২০ রান করে আউট হন নিকোল লফটি ইটন। ১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ব্যাটে। এরপর দলীয় ৭৬ রানের মাথায় অধিনায়ক ইরাসমাস ২০ রান করে সাজঘরের পথ ধরেন। জান ফ্রাঙ্কলিংক দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। ২৮ বলের ইনিংসটি সাজানো ছিল ৪ টি চারের মাধ্যমে। দক্ষিণ আফ্রিকার বংশোভ্যুত ডেভিড উইজ কোনো রান করার আগেই সাজঘরে ফেরেন। তবে স্মিট ১৬ বলে সমান দুই চার ও ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে প্রমদ মধুশান ২টি উইকেট পান। এছাড়া মাহেশ থিকশানা, চামিরা, করুনারত্নে ও হাসারাঙ্গা নেন একটি উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম