ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৪,  4:51 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি বিশ্বকাপেও সেমিফাইনাল নিশ্চিত করেছে। রবিবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে বাটলারের দল। কেনসিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভারের আগে যুক্তরাষ্ট্রকে অলআউট করার পেছনে মূল ভূমিকা পালন করেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই পেসার। এদিকে ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের কোন সুযোগই দেননি ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও সল্ট। বিশেষ করে বলতে গেলে ইংলিশ অধিনায়ক বাটলার ইংল্যান্ডকে সেমিতে নেয়ার মূল নায়ক। মাত্র ৩৮ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৬টি চার এবং ৭টি ছক্কার মার। যুক্তরাষ্ট্রের পেসার হরমিত সিংয়ের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন বাটলার।দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড। তাতে সেমিতে যাওয়ার সমীকরণের আগেই জয় তুলে নেয় থ্রি লায়ান্সরা। ইংল্যান্ড এদিন বোলিংয়েও ছিল দুর্দান্ত। জর্ডান হ্যাটট্রিকের পাশাপাশি ২.৫ ওভারে ১০ রানে নেন ৪ উইকেট। আদিল রশিদ ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট পেয়েছেন। স্যাম কারানও ২ উইকেট পেয়েছেন।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম