ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট

#

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৪,  10:33 AM

news image

ওয়াকার ইউনিস হওয়ার স্বপ্নপূরণ হয়নি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হলেন উসাইন বোল্ট। বুধবার আনুষ্ঠানিকভাবে বিশ্বের দ্রুততম এই মানবের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়নশিপ মিলিয়ে ১৯টি স্বর্ণ পদকজয়ী অ্যাথলেটকে পেয়ে উচ্ছ্বসিত আইসিসি। জ্যামাইকার স্প্রিন্টার হিসেবেই বিশ্বখ্যাত বোল্ট। এখনও তিনি বিশ্বের দ্রুততম মানব। অ্যাথলেট হিসেবে পরিচিত হলেও ক্রিকেটের প্রতি বোল্টের ভালোবাসা ছোটবেলা থেকেই। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার উইনিস ছিলেন তার পছন্দের অধিনায়ক। পরে তিনি ব্রায়ান লারার ভক্ত হন। ক্রিস গেলের বিশ্বখ্যাত বন্ধুকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হয়ে উচ্ছ্বসিত বোল্ট। তিনি বলেছেন, ‘‘আমি রোমাঞ্চিত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমি সেখান থেকেই উঠে এসেছি। ক্রিকেট সব সময় আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল। আশা করছি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে উপস্থিত থাকব। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারে অবদান রাখতে চাই।” তিনি আরও বলেন, “আমার সমর্থন অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ পাবে। ক্রিকেট বিশ্বকাপকে আমেরিকায় পৌঁছে দিতে পারে একটি বড় পদক্ষেপ। বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজারে প্রবেশ ২০২৮ অলিম্পিকের আগে ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক।” আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ। আমেরিকাবাসীর কাছে ক্রিকেটকে তুলে ধরতেই ২০১৬ রিও অলিম্পিকে তিনটি স্বর্ণজয়ী অ্যাথলেটকে দূত হিসেবে বেছে নিয়েছে আইসিসি। সূত্র: আইসিসি ওয়েবসাইট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম