ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

টি-টোয়েন্টি দল ঘোষণা: ১৮ মাস পর আবার জাতীয় দলে সাইফউদ্দিন

#

স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৪,  9:42 PM

news image

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।  ১৮ মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর ইসলামকেও। আর টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান। তবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন জাতীয় দলে সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের অক্টোবরে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। এরপর চোট, পুনর্বাসন ও মাঠে ফেরা মিলিয়ে দীর্ঘ সময় লেগেছে তাঁর। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার পারভেজ দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন ২০২২ সালের জিম্বাবুয়ে সফরে। আর আফিফ ও তানভীর সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ। চোটের কারণে নেই সৌম্য সরকার ও আলিস আল ইসলাম।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন

সাকিব-মোস্তাফিজকে না রাখার ব্যাখ্যায় নির্বাচক হান্নান সরকার বলেছেন, ‘সাকিব ৩০ এপ্রিল দেশে আসবে। দেশে আসার পর ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মনে করেছি যে সেটা ভালো হতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য প্রস্তুতির যে সময়টা দরকার, অনেক সময় সেটা থাকে না। ৫০ ওভারের ম্যাচে সে সময়টা থাকে, ব্যাটিং-বোলিংয়ে সে নিজেকে প্রস্তুত করে নিতে পারবে। তাকে প্রথম তিনটি ম্যাচের দলে রাখিনি।’

মোস্তাফিজকে বিশ্রাম দেওয়ার পেছনে আইপিএলে চেন্নাইয়ের হয়ে টানা খেলার মধ্যে থাকার বিষয়টি তুলে ধরেছেন হান্নান, ‘সে লম্বা সময় খেলার মধ্যে আছে। বিপিএল খেলেছে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে। এখন আইপিএলে খেলছে। লম্বা সময়ে খেলার মধ্যে থাকায় রিকভারির ব্যাপার আছে। সেটা মানসিক ও শারীরিক দুটি দিকেই। তার সঙ্গে আমাদের কথা হয়েছে। সে যে কোনো একটা পর্যায়ে রিকভারির জন্য সময় চাচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রথমভাগেই সেটা দেব। তাকে হয়তো পরের দুটি ম্যাচে রাখতে পারি।’ 

সাকিব ও মোস্তাফিজ না থাকায় দলে ফেরানো হয়েছে আফিফ ও সাইফউদ্দিনকে। এ বিষয়ে হান্নানের ব্যাখ্যা, ‘সাইফউদ্দিনকে অলরাউন্ডার হিসেবে চিন্তা করি। জিম্বাবুয়ে সিরিজে তাকে খেলানোর চিন্তা আছে। আশা করছি সে ভালো করবে। সাকিব যেহেতু প্রথম তিন ম্যাচের দলে নেই, তাই আমরা আফিফকে দলে রেখেছি।’

দুই বাঁহাতি ওপেনার তানজিদ ও পারভেজকে সুযোগ দেওয়ার ব্যাপারে নির্বাচকের যুক্তি, ‘তিন ওপেনারের মধ্যে তানজিদ তামিমের এখনো অভিষেক হয়নি। আমরা তাকে সম্ভাবনাময় মনে করছি। তার মধ্যে সেই সামর্থ্য আছে। পারভেজ ইমন একটা টি-টোয়েন্টি খেলেছে। সেই ইমনকেও আমরা দলে রেখেছি। সৌম্য এখনো সম্পূর্ণ ফিট হয়নি। তাই তিন ম্যাচের দলে রাখা হয়নি। পরের অবস্থাটা আমরা মেডিকেল বিভাগ থেকে জানতে পারব।’ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, পরের দুটি ঢাকায়। প্রথম টি–টোয়েন্টি ৩ মে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম