ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টি-টোয়েন্টি আর কতোদিন খেলতে চান জানালেন মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  8:05 PM

news image

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন ছিল মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন কি থাকছেন না? সেই উত্তরটা এখন সবারই জানা। আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে থাকছেন না বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। বাংলাদেশের টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম পারফরম্যান্স নয় বরং ইমপ্যাক্টের বিবেচনায় ক্রিকেটারদের সুযোগ দিতে চান। সে জায়গা থেকে সরিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী মাহমুদউল্লাহকে। এ ছাড়াও বয়স এবং পারফরম্যান্স কোনোকিছুই রিয়াদের পক্ষে নেই। দল থেকে এই ক্রিকেটারের বাদ পড়াটা প্রায় নিশ্চিত ছিল।

এদিকে এই বাদ পড়াটা টি-টোয়েন্টি থেকে এই ক্রিকেটারের জন্য শেষের শুরু। জাতীয় দলের জার্সিতে এই ফরম্যাটে রিয়াদের মাঠে নামাটাই এখন অতি কল্পনার মতোই। এজন্য বিসিবি এই ক্রিকেটারকে মাঠ থেকে অবসরের প্রস্তাবও দিয়েছে। যে সুযোগ পায়নি তারই দুই সতীর্থ মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। তবে রিয়াদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যে কারণে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে খেলার সুযোগ থাকা সত্ত্বেও টিকিট কাটতে পারছেন না তিনি। এই বিষয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে বলেন, ‘মাহমুদউল্লাহ রাজি হননি (নিউজিল্যান্ডের মাটি থেকে অবসর নিতে) এবং জানিয়েছেন, তিনি অবসর নিতে প্রস্তুতি নন। এ ছাড়াও তিনি আরও দুই বছর খেলতে চান এবং জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম