ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টির জন্য নতুন নিয়ম করল আইসিসি

#

স্পোর্টস ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২২,  2:09 AM

news image

টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের জন্য নতুন নিয়ম করলো আইসিসি। এই বিধানে, এখন থেকে ম্যাচ চলাকালেই শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলের খেলোয়াড়দের। নারী ও পুরুষ-উভয় ক্রিকেটে তা প্রযোজ্য হবে। আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারলে ইনিংসের বাকি ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। অর্থাৎ ৪ জন রাখতে পারবে বোলিং করা দল।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্লেয়িং কন্ডিশনে ১৩ দশমিক ৮ ধারা অনুযায়ী, নির্ধারিত সময় অনুযায়ী-ফিল্ডিং দলকে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করার মতো অবস্থায় থাকতে হবে। অন্যথায় শাস্তি পেতে হবে। সাধারণত, বিদ্যমান নিয়মে-প্রথম ৬ ওভারের পর ৩০ গজের বাইরে ৫ জন ফিল্ডার থাকেন। কিন্তু ফিল্ডিং দল নির্দিষ্ট সময়সীমার মধ্যে বোলিং শেষ করতে না পারলে ৪ জনের বেশি ফিল্ডার রাখতে পারবে না ওই সীমানার বাইরে। আইসিসি জানায়, ‘আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশ অনুযায়ী নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত দ্য হান্ড্রেড টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনে একই নিয়ম প্রয়োগ করা হয়। এর প্রতিবেদন যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৬ জানুয়ারি শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজ থেকেই এই নিয়ম কার্যকর হবে।  ক্রিকেট বোদ্ধারা বলছেন, এই নিয়মের ফলে ব্যাটাররা আরও বেশি সুবিধা পাবেন। এতে বোলারদের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট আরও কঠিন হয়ে গেলো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম