ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

টি-টেনে ২ ওভারে ৭৩ রান দিয়ে বোলারের বিশ্ব রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৩,  3:04 PM

news image

১৮৭৭ সালে টেস্ট ক্রিকেট চালুর পর এর জনপ্রিয়তা বাড়াতে ৯৪ বছর পর ১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেটের প্রবর্তন ঘটায় আইসিসি। এরপর এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারও ৩৪ বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টির প্রবর্তন ঘটানো হয়। এই মুহূর্তে টি-টোয়েন্টি জনপ্রিয়তা আকাশচুম্বী। টি-টোয়েন্টির এ জনপ্রিয়তা দেখে আরও সংক্ষিপ্ত করে টি-টেনের প্রবর্তন হয়। যেখানে দশ ওভারের লড়াইয়ে অবতীর্ণ হয় দু’দল। এবার সেই টি-টেন লিগেই ঘটল অবিশ্বাস্য এক রেকর্ড। যা তোলপাড় করে দিয়েছে ফরমেটটির রেকর্ডবুকে।  ৬০ বলের ম্যাচে এক ক্রিকেটারই বিপক্ষে বোলারদের তুলোধুনো করে ৪৩ বল থেকে তুলে নিয়েছেন অপরাজিত ১৯৩ রান। যেখানে ছক্কা রয়েছে ২২টি, আর চারের মার রয়েছে ১৪টি। এ ইনিংস খেলতে গিয়ে তার স্ট্রাইক রেট ছিল ৪৪৯! যেখানে প্রতিপক্ষ বোলারের দুই ওভারে তুলেছে ৭৩ রান। ঘটনাটি ঘটেছে ইউরোপিয়ান টি-টেন লিগে। অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন স্পেনের বাঁহাতি ব্যাটার হামজা সালিম দার। কাতালুনিয়া জাগুয়ার বনাম সোহাল হসপিটালিটির ম্যাচে এ ইনিংস খেলে সবার নজর কেড়েছেন সালিম। ২০২০ সাল থেকে ইউরোপিয়ান লিগে খেলছেন তিনি। ১৯৩ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি আরও তিনটি শতরানও করেছেন টি-টেন লিগে। সঙ্গে রয়েছে ৫টি অর্ধশত রান। মোট ১ হাজার ২৮৮ রান তার। একই সঙ্গে ডানহাতি মিডিয়াম পেস বোলিং করে তুলে নিয়েছেন ৩১টি উইকেট। হামজার ব্যাটে ভর করে ১০ ওভারে ২৫৭ রান করে জাগুয়ার। রান তাড়া করতে নেমে হসপিটালিটি ৮ উইকেটে ১০৪ রান করে। এতে ১৫৩ রানে হারে তারা। হামজার ইনিংসের থেকে ৮৯ রান কম করেছে সোহাল। ইনিংসে পাঁচ বোলার ব্যবহার করেছিল দলটি। পাঁচ জনই রান দিয়েছেন। তবে সব থেকে বেশি রান দিয়েছেন এম ওয়ারিস। ২ ওভারে ৭৩ রান দিয়েছেন তিনি। অর্থাৎ, প্রতি ওভারে ৩৬.৫০ রান করে দিয়েছেন এই বোলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম