ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

টিসিবির পণ্য বিক্রি শুরুর তারিখ পরিবর্তন

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  5:44 PM

news image

সোমবার (১ আগস্ট) থেকে নয়, ভোক্তা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে মঙ্গলবার (২ আগস্ট) থেকে। টিসিবির মুখপাত্র হুমায়ন কবির সোমবার (১ আগস্ট) সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শোকাবহ আগস্ট মাস উপলক্ষে সোমবার ডিলার পর্যায়ে পণ্য সরবরাহ করা হচ্ছে। টিসিবির পণ্য মঙ্গলবার (২ আগস্ট) থেকে ভোক্তা পর্যায়ে যাবে। ডিলার পর্যায়ে পণ্যের প্যাকেটজাত করা হবে সোমবার। হুমায়ন কবির বলেন, পর্যায়ক্রমে সারা দেশে ১ কোটি ১ লাখ পরিবার পাবে টিসিবির এ পণ্য। এর মধ্যে ঢাকায় পাবে ১৩ লাখ পরিবার। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জেলাতে টিসিবির পণ্য দেয়া হবে।  এর আগে রোববার (৩১ জুলাই) টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১ আগস্ট) থেকে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। ঢাকা মহানগরসহ সারা দেশে চলবে টিসিবির এ কার্যক্রম। নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই দফায় নিম্ন আয়ের পরিবার কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে। বিক্রয় কার্যক্রম কেবল মহানগরী ও আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে পরিচালনা করা হবে। ডিলারের দোকান কিংবা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী চলবে বিক্রয় কার্যক্রম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম