ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ও কারসাজি হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  5:40 PM

news image

শোকাবহ আগস্টে দেশের ১ কোটি ১ লাখ নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। টিসিবির পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপ মুনশি। মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান,

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকিমূল্যে ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে। টিসিবি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় মিলবে। এর আগে মে মাসে পণ্য বিক্রির ঘোষণা দিয়ে তা স্থগিত করেছিল টিসিবি। ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শেষ না হওয়ায় তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি। সবশেষ টিসিবির সেই পণ্য বিক্রির কার্যক্রম আবারো শুরু হলো। পুরো আগস্ট মাস জুড়ে সারাদেশে এই কার্যক্রম চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম