ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টিসিবির খাদ্যপণ্য বিক্রির মেয়াদ বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২২,  9:35 PM

news image

চলতি মাসে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। তবে এ কার্যক্রম আরও চার দিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করেছে টিবিসি। মঙ্গলবার টিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি থেকে টিসিবি ‘ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম’ শুরু করে। এটি চলার কথা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মেয়াদ বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। টিসিবির এ কার্যক্রমে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হয়। এখানে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। একজন ২ কেজি করে পণ্য এবং ২ লিটার তেল নিতে পারেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে ৪৫০টি ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম