ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টিম ছেড়ে চলে গেছি এমন কথার ভিত্তি নেই: ইমন

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৫,  4:51 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক বিতর্ক নতুন কিছু নয়। চিটাগং কিংসের ব্যাটার পারভেজ হোসেন ইমন পারিশ্রমিক না পেয়ে দল ছেড়ে চলে গেছেন-এমনটাই গুঞ্জন উঠেছে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে খোদ ইমনই জানালেন, দল ছেড়ে যাননি, টিম ম্যানেজমেন্ট থেকে দুই দিনের ছুটি নিয়েছেন তিনি।  শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ইমন নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে এ কথা জানান।  ইমন লিখেছেন, ‘লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি, কোচ ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।’ 

পারভেজ হোসেন ইমনের ফেসবুক পোস্ট

আগামী ২৯ জানুয়ারি নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে চিটাগং কিংস। চট্টগ্রাম পর্ব শেষে প্রতিটি দলের বহর ফিরে এসেছে ঢাকায়। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে বিপিএলের বাকি সব ম্যাচ। তবে কিছু গণমাধ্যমে উঠে আসে চাঞ্চল্যকর খবর। দাবি করা হয়, দুইবার চেক বাউন্স করায় কোনো পারিশ্রমিক বুঝে না পাওয়া পারভেজ হোসেন ইমন চিটাগং কিংস ছেড়ে এসেছেন। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত দলে থাকা এই ক্রিকেটার এবারের আসরে আর কোনো ম্যাচ খেলবেন না বলেও দাবি করা হয়।  ২২ বছর বয়সী ইমন চিটাগংয়ের খেলা ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে একাদশে ছিলেন। দুটি ম্যাচে ৩৯ ও ২৬ রানের ইনিংস থাকলেও বেশিরভার ম্যাচেই প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন। জাতীয় দলের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়েছেন নির্বাচকরা। যদিও এখনও বাংলাদেশের হয়ে কোনো ওয়ানডে খেলা হয়নি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটারের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম