ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কক্সবাজারে আহবায়ক কমিটি গঠন

#

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  8:40 PM

news image

ইয়াছির আরাফাত খোকন : কক্সবাজারে টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনকে আহবায়ক, আর টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন কে যুগ্ন আহবায়ক ও মোহনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুলকে সদস্য সচিব  করে আহবায়ক কমিটি  গঠন করা হয়েছে। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এন টিভির ষ্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, এটিএন বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, বিজয় টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম, চ্যানেল এস এর কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আয়াছ রনি, আনন্দ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুক, এশিয়ান টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শেখ সেলিম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিদুল কবির, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমীনও নাগরিক টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম। ঘোষিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের ভেতর গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি পরিপূর্ণ গঠনতন্ত্র প্রনয়ন পূর্বক নির্বাচনের ব্যবস্থা গ্রহন করবেন। গঠিত কমিটির সদস্যরা মত প্রকাশ করেছেন যে কক্সবাজার জেলায় কর্মরত সকল টিভি সাংবাদিকেরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। ইচ্ছুক প্রতিনিধিগন আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করে আগামী ১৫ মার্চ/২৫ এর মধ্যে নির্ধারিত ফি প্রদানপূর্বক সদস্য ভর্তি ফরম সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম