ঢাকা ২২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

টিপ নিয়ে ফেসবুক স্ট্যাটাস: এবার ক্লোজড পুলিশ পরিদর্শক

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  10:36 AM

news image

টিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন পুলিশ সুপার (এসপি) সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া স্ট্যাটাসের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে । ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য দেওয়া হয়েছে নির্দেশ। এ বিষয়ে লুৎফুর রহমান বলেন, ‘এসপি ফরিদ উদ্দিন সোমবার একটি ঘটনার তদন্তে জৈন্তাপুর ছিলেন। রাতে তিনি স্ট্যাটাসের বিষয়টি জেনে লিয়াকতকে ক্লোজের নির্দেশ দেন।

সেই সঙ্গে তদন্ত কমিটি গঠন করেন। তিন সদস্যের এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।’লিয়াকত আলী সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে লিয়াকত লেখেন— ‘টিপ নিয়ে নারীকে হয়রানির করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু, আমি ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত। বিভিন্ন শহরে অনেক নারীরা যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন, তার মধ্যে অনেকেরই ব্রায়ের ওপরে দিকে প্রায় অর্ধেক আন-কভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনো পুরুষ এভাবে ব্রা পরার কারণে কোনো নারীকে হয়রানি করে, তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একই ভাবে ব্রা পরে প্রতিবাদ করবেন?’ এমন স্ট্যাটাসের ব্যাপারে জানতে চাইলে সোমবার সন্ধ্যায় পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘ওই স্ট্যাটাস আমি ডিলিট করে দিয়েছি। যেটা ডিলিট করে দিয়েছি, যেটার অস্তিত্বই নেই, সেটা নিয়ে আমি কথা বলবো না।’ স্ট্যাটাস ডিলিট করার কারণ জানতে চাইলে লিয়াকত বলেন, ‘আমার ভালো লেগেছিল, তাই দিয়েছিলাম। পরে ভালো লাগেনি, তাই সরিয়ে দিয়েছি। তা ছাড়া ওটা আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট, প্রাতিষ্ঠানিক কিছু না।’ প্রসঙ্গত, গত শনিবার কপালে টিপ পরে হেনস্তার শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেককে চিহ্নিত করে সোমবার বরখাস্ত করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম