ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

টিটিই’র বরখাস্ত আদেশ প্রত্যাহারসহ মন্ত্রীর পদত্যাগ চাইলো যাত্রী কল্যাণ সমিতি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২২,  12:01 PM

news image

মন্ত্রণালয় ও দপ্তরসমূহে মন্ত্রীর স্ত্রীদের বেপরোয়া হস্তক্ষেপ ও বেআইনী নির্দেশনা এবং তদবির বাণিজ্য বন্ধ করাসহ টিকিটবিহীন যাত্রী হিসেবে রেল ভ্রমণ করা মন্ত্রীর আত্মীয়কে জরিমানাকারী ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে মন্ত্রণালয়ের কাজে স্ত্রীর অনৈতিক নির্দেশনা প্রদানের দায়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পদত্যাগের দাবী জানিয়েছে সংগঠনটি।  রোববার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন,

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করছেন, সেখানে কিছু কিছু মন্ত্রীর স্ত্রীদের অবৈধ আদেশ-নির্দেশ পালনের ফলে বিভিন্ন দপ্তরের কাজে অনিয়ম-দুর্নীতি এখন আকাশচুম্বী। বিবৃতিতে বলা হয়, দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রীর স্ত্রীদের পৃষ্টপোষকতায় ৮ থেকে ১০ বছর ধরে স্বপদে থেকে টাকার কুমিরে পরিণত হচ্ছে। এতে করে অনেক দপ্তর এখন আমলাদের হাতে জিম্মি। ফলে যোগাযোগ সেক্টরে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় বেড়ে যাচ্ছে। জনগণের টাকা লুটপাট চলছে। মোজাম্মেল হক চৌধুরী বলেন, তিনি (মন্ত্রী) রেলপথ মন্ত্রণালয়ের মতো একটি কচ্ছপ গতির মন্ত্রণালয়ে যেখানে একটি জনবান্ধব সিদ্ধান্ত নিতে বছরের পর বছর ফাইল আটকা থাকে সেখানে অফিস খোলার সাথে সাথে একজন কর্তব্যরত টিটিইকে কিভাবে বরখাস্ত করা হলো, দরখাস্ত কোন সময় গ্রহণ করা হলো, কখন যাচাই-বাছাই করা হলো, কে এই অভিযোগ রিসিভ করলো, কে বরখাস্তের আদেশ অনুমোদন করলো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম