ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না : রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৩,  2:45 PM

news image

ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রোববার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। রেলমন্ত্রী বলেন, টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না। ঈদযাত্রীদের যাত্রা নিরাপদ করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ঈদে রেলওয়ে কর্মচারীদের ছুটি দেওয়া হবে না। মানুষের ঈদযাত্রা আনন্দঘন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নূরুল ইসলাম বলেন, আশা করছি ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না। তবে, এক লাইনে ট্রেন চলার কারণে কোনো দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে। তারপরেও আমরা এবারের ঈদযাত্রায় মানুষকে নিরাপদে গ্রামে পৌঁছে দিতে চাই। তিনি বলেন, প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিদিন আন্তনগর ট্রেনে প্রায় ৪৫ হাজার ঈদযাত্রী ঢাকা ছাড়বেন। উল্লেখ্য, সোমবার (১৭ এপ্রিল) থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হচ্ছে। এবার ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম