ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

টিকটক ভিডিও করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

০২ মার্চ, ২০২৩,  5:46 PM

news image

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মোবাইলে টিকটক ভিডিও বানানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল আলম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাতক সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় শহরের ভাসখালা ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার মুক্তিরগাঁও গ্রামের মৃত চমক আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতক সুরমা সেতুতে দুই তরুণী বেড়াতে আসে। তখন দুই যুবক টিকটক ভিডিও করে এবং মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করে।

এ সময় তাদের বাধা দেয় ভাসখালা গ্রামের আহাদ মিয়ার ছেলে রাজ্জাক, আহমদ আলীর ছেলে মান্নাসহ তাদের সহযোগীরা। এ সময় মুক্তিরগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে মামুনের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করা হয়। এ নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে সাইফুল আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। প্রায় ৪ ঘণ্টাব্যাপী দফায় দফায় হওয়া সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষকারীরা গোলচত্বর এলাকায় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করেছে। এ সময় একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক জানান, টিকটক ভিডিও বানানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম