ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৪,  12:40 PM

news image

চলতি মাস সেপ্টেম্বরে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। এজন্য তাদের মাঝের একদিনের ছুটি ‘ম্যানেজ’ করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী সোমাবার ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় এই সুবর্ণ সুযোগের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, গতকাল বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী সোমবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে দেশে। বর্ষ পঞ্জিকা অনুসারে, ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তাই সোমবার ১৬ সেপ্টেম্বর সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার অর্থাৎ ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি। আর পরদিন রবিবার অফিস খুলবে। উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। তবে, এ বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট শোক দিবসের ছুটি বাতিল করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম