ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

টানা ৩ দিন পর অবশেষে দেখা মিললো রোদের

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  10:30 AM

news image

লঘুচাপের প্রভাবে টানা তিন দিন আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে ঠান্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নগরবাসীর বিরক্তির কারণ হয়ে উঠেছিল। সোমবারও বৃষ্টির কারণে বিরক্তির মাত্রা বেড়ে যায়। ঠিক এ সময় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার আকাশ পরিস্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা মিলেছে। যদিও আবহাওয়া অধিদপ্তর আগেই এর পূর্বাভাস দিয়েছিল। আবহাওয়াবিদেরা বলছেন, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা পাওয়া যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে শুষ্ক থাকবে। তবে এই পরিস্থিতি দু-তিন দিনের মধ্যে বদলে গিয়ে আবারও মেঘ আর দমকা হাওয়া শুরু হতে পারে। কারণ, বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। ওই নিম্নচাপের সঙ্গে আরেকটি বড় মেঘমালাও যুক্ত হয়ে বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে আসছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়নি। আরও দু-এক দিন পর তা বোঝা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। মঙ্গলবার সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম