ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিকে সন্ত্রাসী হামলায় গ্রেপ্তার ১ পায়রায় ভিড়লো চায়নার পতাকাবাহী জাহাজ, টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক কার্গো হ্যান্ডিলিং রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১২দিন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  10:38 PM

news image

সরকারি চাকরিতে যারা কর্মরত, প্রায়ই তাদের টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ মেলে। প্রতি সপ্তাহে শুক্র-শনি দুদিন ছুটি তো আছেই, তার সঙ্গে যদি রোববার বা বৃহস্পতিবার কোনো কারণে ছুটি থাকে, ব্যস হয়ে গেল তিন দিন। ফের আসছে সেই সুযোগ। আগামী অক্টোবরে শুরু হচ্ছে সনাতন ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়ার জন্য একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এসময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।  তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্বশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম