ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টানা তিন হারে শেষ হলো টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন

#

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৪,  5:02 PM

news image

নারীদের টি-২০ বিশ্বকাপে দীর্ঘ জয় খরা ছিল বাংলাদেশের মেয়েদের। স্কটল্যান্ডকে হারিয়ে সেই খরা কাটায় টাইগ্রেসরা। তবে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা তিন ম্যাচ হেরে আসর শেষ করেছে তারা। চার ম্যাচের তিনটিতে হেরে গ্রুপ পর্বেই শেষ হলো মেয়েদের বিশ্বকাপ যাত্রা। শনিবার নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেটে ১০৬ রান তোলে বাংলাদেশ। সেট হলেও দ্রুত রান তুলতে পারেননি আসরে দলের সেরা দুই ব্যাটার সোবহানা মুস্তারি ও নিগার সুলতানা। এ দিন নিজের ও দলের শূন্য রানে সাজঘরে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। দলের ৩৬ রানে আউট হওয়া সাথী রানী খেলেন ৩০ বলে ১৯ রানের ইনিংস। তিনে ব্যাটিংয়ে নেমে ৪৩ বলে চারটি চারে ৩৮ রান করেন সোবহানা মুস্তারি। অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ৩৮ বলে হার না মানা ৩২ রানের ইনিংস।  জবাব দিতে নেমে ১৭.২ ওভারে জয় তুলে নেয় প্রোটিয়ারা মেয়েরা। দলটির হয়ে ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন ওপেনার তাজমিম ব্রিটস। আনিকা বোস ২৫ রান যোগ করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম