ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২২,  11:11 AM

news image

ডিসেম্বরের মাঝামাঝি থেকে দাপট দেখাচ্ছে শীত। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। তিনদিন ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে বেলা বেড়ে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। রোদের প্রখরতা না থাকায় হিম বাতাসে কাবু হচ্ছে জনজীবন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে হাসপাতালগুলোতে শিশু ও ডায়রিয়া রোগী বেড়েছে। প্রতিদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৫০-৬০ জন রোগী ভর্তি হচ্ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, গত তিন দিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনে একাধিক শৈতপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম