ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

টাঙ্গাই‌লে বাস-ট্রাক মুখোমুখি সংঘ‌র্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২২,  11:19 AM

news image

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে যাত্রীবা‌হী বাস ও ট্রা‌কের মুখোমুখি সংঘ‌র্ষে দুই চালক নিহত হ‌য়ে‌ছে। তাৎক্ষ‌ণিক হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি। রোববার (২৪ জুলাই) ভোর ৫টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ ঘটনা ঘ‌টে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন জানান, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবা‌হী বাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুগামী ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে বাসচালক ও ট্রাকচালক ঘটনাস্থ‌লে মারা যান। এ ঘটনায় আ‌রও ১৫ জ‌ন আহত হ‌য়ে‌ছে। তা‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ‌ দি‌কে দুর্ঘটনার পর মহাসড়‌কের দুই পা‌শে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যানজট নিরসণ ও দুর্ঘটনাকব‌লিত প‌রিবহন দুটি উদ্ধা‌রে পু‌লিশ কাজ কর‌ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম