ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ দাখিল পরীক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২২,  11:01 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক পরীক্ষার্থী। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আমুয়াবাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাইম খান (১৫) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)। আহত ব্যক্তির নাম রানা। তারা বাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে পরীক্ষা দিচ্ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ঘাটাইল উপজেলার আমুয়াবাইদ এলাকার তিন বন্ধু নাঈম, শাকিল ও রানা মোটরসাইকেলযোগে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি আজাদিয়া দাখিল মাদরাসার সামনে পৌঁছলে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিল ও নাঈমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানে রাত পৌনে ১টার দিকে শাকিল ও রাস্তায় নাঈম মারা যায়। এ ঘটনায় আহত রানা টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। তবে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম