ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষে শিশুসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুলাই, ২০২২,  11:18 PM

news image

টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এসআই পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের মৌসুমী (৩৫) এবং টেংকি মারি গ্রামের শিশু রিয়া মনি (৫) নিহত হয়েছেন। এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন বলেন, সিএনজিটি এলেঙ্গা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পরে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের বাসটি সিএনজিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই শিশু রিয়া নিহত হয়। মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মৌসুমি ও রিয়া সম্পর্কে খালা ভাগ্নী। লাশদুটি মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম